Harinmari Shiv Temple Thakurgaon

হরিণমারী শিব মন্দির ঠাকুরগাঁও

Thakurgaon

Shafayet Al-Anik

·

২৫ ডিসেম্বর, ২০২৫

হরিণমারী শিব মন্দির ঠাকুরগাঁও পরিচিতি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে হরিণমারী হাটে প্রায় 400 বছরের পুরানো হরিণমারী শিব মন্দির অবস্থিত। এই মন্দিরটি 14 x 14 ফুট বর্গাকার আকৃতির যার উচ্চতা ত্রিশ ফুট। চরচালা শৈলীতে নির্মিত হরিণমারী শিব মন্দিরের দক্ষিণ দিকে পোড়ামাটির ফলকে পাতার নকশা সহ বিভিন্ন মূর্তির প্রতিকৃতি রয়েছে। আর মন্দিরের পূর্ব পাশে রয়েছে একটি বড় পুকুর। যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে হরিণমারী শিব মন্দিরের ছাদ ও অন্যান্য অংশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে হরিণমারী শিব মন্দির দেখতে হলে প্রথমে ঠাকুরগাঁও জেলায় আসতে হবে। কর্ণফুলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন, বাবলু এন্টারপ্রাইজ ও কেয়া পরিবহন ইত্যাদির বাসে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়া যায়। এসি/নন-এসি বাসের ভাড়া 800-1800 টাকা। ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও হৃদয় এক্সপ্রেস ট্রেনে করে ঠাকুরগাঁও আসতে পারেন। ট্রেনের টিকিটের ভাড়া ক্লাস ভেদে জনপ্রতি ৬৫০ টাকা থেকে ২,২৩৭ টাকা। ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিমি। ঢাকা থেকে সড়ক পথে কর্ণফুলী, হানিফ, নাবিল, কেয়া বা বাবলু বাসে করে ঠাকুরগাঁও যেতে পারেন। এছাড়া ঢাকা-লালমনিরহাট ও ঠাকুরগাঁও রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনে ঠাকুরগাঁও যাওয়া যায়। ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত লোকাল বাস আছে। বালিয়াডাঙ্গী উপজেলায় পৌঁছে আপনি একটি ইজিবাইক/ভ্যানে চড়ে হরিণমারী শিব মন্দিরে যেতে পারেন।

কোথায় থাকবেন

ঠাকুরগাঁও জেলার নর্থ সার্কুলার রোডে হোটেল সালাম ইন্টারন্যাশনাল, হোটেল প্রাইম ইন্টারন্যাশনাল, হোটেল শাহ জালাল ও হোটেল সাদেকের মতো আবাসিক হোটেল রয়েছে। এছাড়া সার্কিট হাউস ও জেলা পরিষদের রেস্ট হাউসে অনুমতি নিয়ে থাকতে পারবেন।

কোথায় খাবেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কয়েকটি মাঝারি মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে।

ঠাকুরগাঁও জেলার দর্শনীয় স্থান

ঠাকুরগাঁও জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বালিয়া মসজিদ, ফান সিটি চিলড্রেনস পার্ক, জামালপুর জমিদার বাড়ি, লোকায়ন লাইফ ডাইভারসিটি মিউজিয়াম, বালিয়াডাঙ্গী সূর্যপুরী আম গাছ এবং রাজা টংনাথের রাজবাড়ী।

Related Post

সুরজাপুরী আম গাছ ঠাকুরগাঁও

সুরজাপুরী আম গাছ ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণ মারি সীমান্তের মন্ডু মালা গ্রামে একটি ব্যতিক্রমী প্রাচীন আম গাছ রয়েছে যা দেখ ...

শাফায়েত আল-অনিক

১০ ডিসেম্বর, ২০২৫

লোকায়ন লাইফ ডাইভারসিটি মিউজিয়াম ঠাকুরগাঁও

লোকায়ন লাইফ ডাইভারসিটি মিউজিয়াম ঠাকুরগাঁও

লোকায়ন লাইফ ডাইভারসিটি মিউজিয়াম ঠাকুরগাঁও জেলার আকচা গ্রামে অবস্থিত একটি ব্যতিক্রমী দর্শনীয় স্থান। শ্রমজীবী ​​মানুষ ও ...

শাফায়েত আল-অনিক

১১ জানুয়ারী, ২০২৬

ফানসিটি অ্যামিউজমেন্ট পার্ক ঠাকুরগাঁও

ফানসিটি অ্যামিউজমেন্ট পার্ক ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর কার্যালয়ের সামনে প্রায় ১০ একর জায়গাজুড়ে নির্মিত হয়েছে ফানসিটি অ্যামিউজমেন্ট পার্ক। সব ব ...

শাফায়েত আল-অনিক

১১ নভেম্বর, ২০২৫

logo CholoZai

CholoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose CholoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.