Sheikh Rasel Shishu Park Gopalganj

শেখ রাসেল শিশু পার্ক গোপালগঞ্জ

Gopalganj

Shafayet Al-Anik

·

২৪ অক্টোবর, ২০২৫

শেখ রাসেল শিশু পার্ক গোপালগঞ্জ পরিচিতি

শেখ রাসেল শিশু পার্ক হল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। সুন্দর প্রাকৃতিক পরিবেশে মধুমতি নদীর তীরে নির্মিত এই পার্কটি সব বয়সের মানুষকে সমানভাবে আকর্ষণ করে। তাই প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় ব্যস্ত হয়ে পড়ে শেখ রাসেল শিশু পার্ক।
প্রায় 5 একর এলাকা জুড়ে বিস্তৃত শেখ রাসেল শিশু পার্কে 14 টিরও বেশি বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে। এর মধ্যে মেরিগো রাউন্ড, ওয়ান্ডার হুইল, মাল্টি স্লাইড, প্যাডেল বোর্ড, স্প্রিং কার, সুইং এবং ফ্লাইবার উল্লেখযোগ্য। শেখ রাসেল শিশু পার্ক প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর পার্কে প্রবেশ ফি জনপ্রতি ১০ (দশ) টাকা।

কিভাবে যাবেন

রাজধানী ঢাকা থেকে বাসে সরাসরি টুঙ্গিপাড়া যাওয়া যায়। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ার দূরত্ব ১৬৫ কিলোমিটার। ঢাকার গুলিস্তান বা সয়দাবাদ বাসস্ট্যান্ড থেকে এমাদ পরিবহন, দোলা পরিবহন, ওয়েলকাম এক্সপ্রেস বাসে করে টুঙ্গিপাড়া যেতে পারেন। বাসে সিট জনপ্রতি ভাড়া ৫০০-৫৫০ টাকা।
গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া লোকাল বাস গোপালগঞ্জ শহরের বেদগ্রাম ও পুলিশ লাইন মোড় থেকে ৩০ মিনিটের ব্যবধানে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভাড়া 40 টাকা।
শেখ রাসেল পৌর শিশু পার্কটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার পাটগাতী বাজার বাসস্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তার ইজিবাইকে পার্কে যেতে খরচ হয় ৫০ টাকা।

কোথায় থাকবেন

গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে থাকার জন্য হোটেল পলাশ, হোটেল রানা, হোটেল তাজ, হোটেল সোহাগ, হোটেল রিফাত ও হোটেল শিমুল নামে বেশ কিছু মানসম্মত আবাসিক হোটেল রয়েছে। ধরন ও মান অনুযায়ী এসব হোটেলে রুম ভাড়া ৪০০ থেকে ১২০০ টাকা।
এছাড়া টুঙ্গিপাড়া থানা রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধুমতি মোটেলে এসি ও নন-এসি রুমে থাকতে ৮০০ থেকে ১৫০০ টাকা এবং মধুমতি মোটেলের ডরমিটরিতে থাকতে ২০০ টাকা। ফোন: 02-6656349, 01712-563227।
ফিচার ইমেজঃ নুরুল ইসলাম

Related Post

বঙ্গবন্ধুর সমাধি

বঙ্গবন্ধুর সমাধি

গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া গ্রামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ ...

শাফায়েত আল-অনিক

৭ ডিসেম্বর, ২০২৫

কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি

কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি

কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। বিপ্লবী তরুণ কবি সুকান্ত ভট্টাচ ...

শাফায়েত আল-অনিক

২৮ নভেম্বর, ২০২৫

গিরিশ চন্দ্র সেন্স হাউস

গিরিশ চন্দ্র সেন্স হাউস

জমিদার গিরিশ চন্দ্র সেনের বাড়িটি গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর তীরে অবস্থিত। জমিদার গিরিশ চন্দ্র সেন ঠিক ক ...

শাফায়েত আল-অনিক

২ নভেম্বর, ২০২৫

logo CholoZai

CholoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose CholoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.