Satgram Zamindar Bari Narayanganj

সাতগ্রাম জমিদার বাড়ি নারায়ণগঞ্জ

Narayanganj

Shafayet Al-Anik

·

২৬ ডিসেম্বর, ২০২৫

সাতগ্রাম জমিদার বাড়ি নারায়ণগঞ্জ পরিচিতি

ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক সাতগ্রাম জমিদার বাড়িটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রামে অবস্থিত। এই জমিদার বাড়ি থেকেই জমিদাররা এলাকার শাসনকার্য পরিচালনা করতেন। সাতগ্রামের জমিদাররা ছিল খুবই অত্যাচারী। খাজনার বিনিময়ে প্রজাদের বরাদ্দকৃত জমির খাজনা পরিশোধে ব্যর্থ হলে প্রজাদের ওপর নির্মম নির্যাতন করা হতো। আর তাই সাতগ্রাম জমিদার বাড়ির প্রতিটি দালানে অত্যাচারী জমিদারের গল্প জড়িয়ে আছে।
সবুজে ঘেরা এই জমিদার বাড়িটিতে রয়েছে ঘাটসহ একটি পুকুর ও সুন্দর ফুলের বাগান। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জমিদার বাড়িটি আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

কিভাবে যাবেন

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পুরিন্দা বাসস্ট্যান্ড থেকে রিকশায় বা পায়ে হেঁটে সাতগ্রাম জমিদার বাড়ি যাওয়া যায়।

কোথায় থাকবেন

ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো দেখে সন্ধ্যার মধ্যেই ফেরা সম্ভব। আর রাত্রি যাপনের প্রয়োজন হলে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত হোটেল মেহরান, হোটেল সোনালী, হোটেল নারায়ণগঞ্জ, হোটেল সুগন্ধা, হোটেল সুরমা, সায়রা গার্ডেন রিসোর্ট ও হোটেল রূপায়নে যোগাযোগ করতে পারেন।

কোথায় খাবেন

পুরিন্দা রোডের কাছে বেশ কিছু খাবার হোটেল আছে। নারায়ণগঞ্জ শহরে মনির রেস্টুরেন্ট, নিরিবিলি রেস্টুরেন্ট, শাহী রেস্টুরেন্ট, নিউ ঘরোয়া, ফুড হাউসসহ বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থান

নারায়ণগঞ্জ জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পানাম নগর, লোক ও কারুশিল্প জাদুঘর, জিন্দা পার্ক, মুরাপাড়া জমিদার বাড়ি, মায়াদীপ, মেরি অ্যান্ডারসন, সোনাকান্দা দুর্গ, বাংলার তাজমহল এবং গোয়ালদি মসজিদ।
ফিচার ইমেজ: আফসার নিজাম

Related Post

বাংলার তাজমহল নারায়ণগঞ্জ

বাংলার তাজমহল নারায়ণগঞ্জ

বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মিত হয়েছে, আগ্রার তাজম ...

শাফায়েত আল-অনিক

১৯ নভেম্বর, ২০২৫

সোনাকান্দা কেল্লা নারায়ণগঞ্জ

সোনাকান্দা কেল্লা নারায়ণগঞ্জ

সোনাকান্দা দুর্গ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে অবস্থিত একটি প্রাচীন জলের দুর্গ। সোনাকান্দা ...

শাফায়েত আল-অনিক

২৫ নভেম্বর, ২০২৫

সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টস

সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে প্রায় ১০০ একর জায়গাজু ...

শাফায়েত আল-অনিক

৩ ডিসেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.