University Of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Chittagong

Shafayet Al-Anik

·

২০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1966 সালে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিম-পট্টি মৌজায় প্রতিষ্ঠিত হয়। শহরের কোলাহল ও যান্ত্রিকীকরণ থেকে দূরে সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন শিক্ষার্থীদের জ্ঞানের তীর্থস্থানের পাশাপাশি জীববৈচিত্র্যের সমৃদ্ধ লাইব্রেরি। বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ভূমির পরিমাণ ১৭৫৪ একর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 10টি অনুষদের অধীনে 54টি বিভাগে 27839 জনের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা ৮৭২ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে ঝুলন্ত সেতু, ১২টি আবাসিক হল, সাড়ে তিন লাখ বইয়ের সুবিশাল লাইব্রেরি, মসজিদ, ক্যাফেটেরিয়া, জিমনেসিয়াম, চিকিৎসা কেন্দ্র, শহীদ মিনারসহ বিভিন্ন নান্দনিক স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য, তিনটি পৃথক জাদুঘর এবং পাহাড়ি ঝর্ণা। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে রয়েছে দুটি শাটল ট্রেন। প্রায় 10,000 শিক্ষার্থী প্রতিদিন শাটল ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করে।

কিভাবে যাবেন

চট্টগ্রাম সিটি অক্সিজেন জংশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাত্র ১২ কিলোমিটার দূরে। অক্সিজেন জংশন বা শহরের অন্য যেকোনো স্থান থেকে বাস/সিএনজিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। এছাড়া বটতলী রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শাটল ট্রেন প্রতিদিন কয়েকবার বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করে।

কোথায় থাকবেন

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, জিইসি মোড় ও আগ্রাবাদ এলাকায় বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল স্টার পার্ক, হোটেল ডায়মন্ড পার্ক, হোটেল মিসখা, হোটেল হিল টন সিটি, এশিয়ান এসআর হোটেল, হোটেল প্যারামাউন্ট, হোটেল সাফিনা ও হোটেল সিলমন উল্লেখযোগ্য।

খাওয়া দাওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভাতের ঘর, ঢাকা হোটেল, মৌ শপসহ বেশ কিছু সস্তা খাবারের হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। চাইলে চট্টগ্রাম শহরে ফিরেও প্রয়োজনীয় খাবার খেতে পারেন।
ফিচার ইমেজঃ ফারহান

Related Post

বায়েজিদ বোস্তামীর মাজার

বায়েজিদ বোস্তামীর মাজার

ইরানের বিখ্যাত পারস্য সুফি বায়েজিদ বোস্তামীর মাজার চট্টগ্রামের নাসিরাবাদ পাহাড়ে অবস্থিত। 1831 সালে পাহাড়ের শীর্ষে একট ...

শাফায়েত আল-অনিক

৯ নভেম্বর, ২০২৫

চেরাগী পাহাড় চট্টগ্রাম

চেরাগী পাহাড় চট্টগ্রাম

চেরাগী পাহাড় (চেরাগী পাহাড়) is a famous place as a place of art, culture and literary practice in Chittagong district. ...

শাফায়েত আল-অনিক

১৬ অক্টোবর, ২০২৫

ছাগোলকান্দা জলপ্রপাত চট্টগ্রাম

ছাগোলকান্দা জলপ্রপাত চট্টগ্রাম

ছাগোলকান্দা জলপ্রপাত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কমলদহ ট্রেইলের অজানা একটি জলপ্রপাত। অসাধারণ কমলদহ ঝর্ণা ট্রেইলে, ...

শাফায়েত আল-অনিক

১ নভেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.